রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে উত্তরণের অর্থ সহায়তা প্রদান

তালা প্রতিনিধি
তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৬০ জন কৃষকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। রোববার (৯ ফেব্রুয়ারি) উত্তরণ জাতপুর কার্যালয়ে জলাবদ্ধ এলাকার কৃষক পরিবারের জন্য “জলাবদ্ধ পরিবারের এগ্রিকালচার রিকোভারি সাপোর্ট প্রজেক্ট” প্রকল্পের আওতায় এবং স্টিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বিএসআরএম”এর অর্থায়নে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএসআরএম এর হেড অব কর্পোরেট রূহি মোরশেদ আহমেদ।
উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, বিএসআরএম’র ম্যানেজার সেলস আবু জাফর সিদ্দিক, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. আ. কাইউম আজাদ, উত্তরণ কর্মকর্তা সাধনা রানী গুহ ও তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়কালে অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কয়েকটি ইউনিয়নে দীর্ঘ মেয়াদি ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয় এবং এলাকার সকল ফসলাদি ও মাছের ঘের ক্ষতিগ্রস্থ হয়। এলাকার কৃষক এবং সাধারণ জনগণ নানাবিধ দুঃখ-কষ্টে দিনাতিপাত করেন। জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের উন্নয়নে উত্তরণ “জলাবব্ধ পরিবারের এগ্রিকালচার রিকোভারি সাপোর্ট প্রজেক্ট” নামে একটি প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশের স্বনামধন্য রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বিএসআরএম”।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com