রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় জলাবদ্ধতা দূরীকরণ বিষয়ে সাংবাদিক কর্মশালা

তালা প্রতিনিধি: তালায় জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণ ও পানি কমিটি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন। উক্ত কর্মশালায় সাতক্ষীরার তালা, পাটকেলঘাটা, কেশবপুর, ডুমুরিয়া ও চুকনগর এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় তালা উপজেলার তেঁতুলিয়া, ইসলামকাটী, কুমিরা, তালা সদর, যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি, হাসানপুর, মজিদপুর, সাগরদাাঁড়ি এবং ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের জলাবদ্ধতার কারন ও জলাবদ্ধতার পানি নিষ্কাশনের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com