রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

তালা প্রতিনিধি: দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উত্তরণ ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র সার্বিক সহযোগীতায় দিবসটি পালনে সোমবার (১০ মার্চ) সকালে একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা সাধনা রানী এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পক্ষে রনজিত দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব-ষ্টেশনের কর্মকর্তা আব্দুল হান্নান ও টিম লিডার উবায়দুল্লাহ নেতৃত্বে জনগনকে সচেতন করার লক্ষ্যে অগ্নি নির্বাপনসহ ঘূর্নীঝড়ের সময় নিরাপদ থাকার উপর মহড়া প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com