শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় জামায়াত ইসলামির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তালা প্রতিনিধি
ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে এবং সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় তালা সরকারী হাইস্কুল হতে বিক্ষোভ মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সভাপতিত্বে এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ওলামা বিভাগের মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তালা উপজেলা সভাপতি জামালুল বান্না।
বক্তারা বলেন, গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না। গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন, নারী ও শিশুসহ নিরীহ মানুষদের নির্বাচনে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।
বক্তারা আরো বলেন, জাতিসংঘ সহ সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন
তালা শহর জামায়াতের সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা ইউনিয়নের আমির মো. মুজিবুর রহমান, যুব জামাত নেতা আনোয়ার হোসেন, যুব জামাত নেতা জাকারিয়া সহ আরো অনেকে।
সমাবেশে দলমত নির্বিশেষে তালা উপজেলা সর্বস্তরের মানুষের জনস্রোত নামে ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com