শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক সভা

তালা প্রতিনিধি: আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি- স্লোগান সামনে রেখে তালায় মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরীক উদ্যোগের আয়োজনে এবং মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিক ভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের অধিনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তালা উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নিবার্হী অফিসার দীপা রানী সরকার।
কমিউনিটি নেতা মার্ক সরকারের সভাপতিত্বে এবং নাগরিক উদ্যোগ’র ফিল্ড কো-অডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, প্রজেক্ট অফিসার সুমিত্র সরকার, অন্ত্যজ প্রতিনিধি প্রিয়ন্তী দাস প্রমুখ।
সভায় জাননো হয়- বাংলাদেশে জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে নানাভাবে বৈষম্যের শিকার ৮০টিরও অধিক সম্প্রদায়ের প্রায় ৭০ লাখ মানুষ সুইপার, ডোম, কানপুরী, তেলেগু, ঋষি, কাওরা, বেঁদে, রবিদাস, পৌন্ড্র, চা-শ্রমিক, নিকারী, শিকারীসহ পরিচয়ে বসবাস ও জীবন-যাপন করছে। এরা আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার এবং সামাজিক ভাবে স্বীকৃত তথাকথিত কিছু নিচু পেশা গ্রহণে বাধ্য হয়।
নাগরিক উদ্যোগ বাংলাদেশের এই দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com