রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মানিক সভা  

তালা প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মানিক সভা সোমবার (১৭ মার্চ) সকালে উপজেরা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সহকারী সার্জন ডা. মনি মোহন ঘোষ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মনোজ কান্তি রায়, প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, শেখ মাসুদ, রেজাউল করিম ও মিল অফিসার সৈয়দ আলম প্রমুখ।
আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় দুর্যোগের কারন, ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী ও দুর্যোগের ক্ষতি থেকে প্রতিকার বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানকিন।
এসময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়- দুর্যোগ কি, তালা উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিতকরন ও দুর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবেলা কর, সকল ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সক্রিয়করণ এবং কমিটিগুলোর প্রতিমাসে সভা নিশ্চিত করা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com