শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় নাগরিক উদ্যোগ’র প্রকল্প পরিচিতি সভা

তালা প্রতিনিধি
স্থানীয় প্রশাসনকে অবহিতকরণ এবং সরকারি পরিষেবায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার উদ্দেশ্যে তালায় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্প’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ’র আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তালা উপজেলা প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বি.ডি.ই.আর.এম) তালা উপজেলা কমিটির সভাপতি স্বরসতী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, ৭নং ইসলামকাটি ইউনিয়নের চেয়ারমান অীধ্যাপক গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, ৬ নং তালা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারমান আব্দুর রাজ্জাক, নাগরিক উদ্যেগের প্রতিনিধি মো. বকুল হোসেন, ফিল্ড কো-অডিনেটর পলাশ হালদার, সাংবাদিক জুলফিকার রায়হান ও দলিত নেত্রী সোমা সরকার। এসময় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, দলিত নেতৃবৃন্দ ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভ্য়া জানানো হয়, বাংলাদেশর দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানুষদের অধিকারকে সুরক্ষিত করা ও তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি খুলনা জেলাসহ বাংলাদেশের মোট ৯টি জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে সাতক্ষীরা পৌরসভা এবং তালা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, মানবাধিকার এবং শহরের স্যানিটেশন কর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের সাথে এডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com