শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় নারীদের সফলতার গল্প শুনলেন অধ্যাপক হেলাল উদ্দিন

তালা প্রতিনিধি: তালায় উত্তরণের ক্ষুদ্র ঋনের উপকারভোগী নারীদের সাথে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন গণশুনানী করেছেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উত্তরণ প্রশিক্ষন সেন্টারে এই গণশুনানীর আয়োজন করা হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋন গ্রহীতা নারীদের সাফল্য, সম্ভাবনা ও প্রস্তাবনা শোনেন।
এসময় অন্যান্যের মধ্যে এমআরএ’র পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম ও মিনহাজুল আবেদিন, উপ সহকারী পরিচালক পলাশ চন্দ্র দাস, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুল কাইয়ুম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। গণশুনানীতে উপস্থিত শতাধিক ক্ষুদ্র ঋনগ্রহীতা নারী তাদের অর্থনৈতিক ও সামাজিক সফলতার গল্প তুলে ধরেন। এছাড়া, এনজিওদের মাধ্যমে সহজ শর্তে ও স্বল্প সুদে শিক্ষা ঋন, কৃষি ঋন, বেকার যুবকদের জন্য উদ্যোক্তা ঋন চালু সহ নানান দাবী তুলে ধরেন।
এর আগে, অনুষ্ঠানের প্রধান অতিথি এদিন সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উত্তরণের পক্ষ থেকে ১৫ জন নারীকে মাথাপিছু ১৪ হাজার টাকা করে আইজিএ উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপকারভোগীরা তাদের উপকারের বিভিন্ন সফলতার কথা উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com