রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

তালা প্রতিনিধি
তালা উপজেলার খলিষখালী গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন আয়োজন পন্ড করে দেয়। এ সময় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মুচলেকা গ্রহণ এবং কন্যার পিতাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তালার খলিষখালী গ্রামের কলেজ পড়ুয়া এক কন্যার (১৬) সাথে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের এক বিয়ের আয়োজন চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিয়ের দিন বিয়ের প্যান্ডেল ও খাওয়া দাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়। কিন্তু সব আশায় নিরাশায় পরিণত করে দেয় প্রশাসন। কন্যার বয়স কম হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, খলিষখালী ভূমি কর্মকর্তা হেলাল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন পন্ড করে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com