বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় বাল্যবিয়ের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

î]

তালা প্রতিনিধি: তালায় ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেয়ার অপরাধে অভিভাবকদের ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিভাবকদের দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে এদিন সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে উক্ত কিশোর-কিশোরীর বাল্যবিবাহ সম্পন্ন হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নামজুন নাহার জানান, বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র’র সাথে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে এর সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে বাল্যবিবাহের সহযোগিতার দায়ে তাদের অভিভাবকদের ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একইসাথে বাল্যবিবাহে নিষেধাজ্ঞা, জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেকে ১৫ দিনের কারাদন্ড এবং অভিভাবকদের মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় নগদ ৬০ হাজার টাকা পরিশোধ করেন জেল থেকে রক্ষা পান অভিভাবকরা।

মহিলা বিষয়ক অফিসার জানান, বাল্য বিবাহে জড়িত থাকায় খলিষখালী ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ডিডিএলজি এবং জেলা রেজিস্ট্রারকে পত্র দেয়া হবে।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com