বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
তালা প্রতিনিধি
লোকজ জ্ঞান ও সাস্কৃতিক ঐতিহ্যে করি জলাভূমি সংরক্ষন- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব জলাভূমি দিবস-২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগীতায় এবং তালার বন্যপ্রাণি সংরক্ষন ও অপরাধ নিয়ন্ত্রনের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন’র উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী বাস্তবায়িত হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার কলিয়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়াইল্ডলাইফ মিশন’র সভাপতি সাংবাদিক জুলফিকার রায়হান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলিয়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকার।
ওয়াইল্ডলাইফ মিশন’র সাধারন সম্পাদক রাশেদ বিশ্বাস ও ছাত্র বিষয়ক সম্পাদক রাকিব হোসাইন’র পরিচালনায় এসময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছা সেবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের সামনের সড়কে বিল, খাল, হাওড়, বাওড়, নালা তথা জলাশয় সংরক্ষনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় স্বেচ্ছাসেবক ও শিক্ষক মো. মিজানুর রহমান, সেলিম হোসেন, নরিম হোসেন এবং সাংবাদিক রফিকুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় পরিবেশ-প্রকৃতি রক্ষার্থে সারাদেশের জলাশয়গুলো সংরক্ষনসহ বণ্যপ্রাণি সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। এছাড়া অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেটসহ উপহার বিতরন করা হয়। উল্লেখ্য, প্রতিবছরের ২ ফেব্রুয়ারী সারা বিশ্বে বিশ্ব জলভূমি দিবস পালিত হয়ে থাকে।