বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে পুরষ্কার প্রদান

বি. এম. জুলফিকার রায়হান, তালা: নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও অদম্য ৫জন নারীকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
তালা উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের আয়োজনে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।
মহিলা বিষয়ক অফিসের দেবকী রানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নারী নেত্রী গুলশান আরা, নারী উন্নয়ন সংস্থার ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবেয়া বিবি, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল নারী রুপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ, নির্যাতিতা থেকে উদ্যোমী; কর্মঠ ও স্বাবলম্বী নারী ফরিদা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিরিনা সুলতানাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com