বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় ভ্রাম্যমান আদালতে ২ কারেন্ট জাল ব্যবসায়ীর অর্থদন্ড

তালা প্রতিনিধি: তালায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার জাতপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের এই দন্ডাদেশ হয়।
সূত্রে জানাগেছে, নিষিদ্ধ কারেন্টজাল বিক্রিকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার জাতপুর বাজারের ২ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেন। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৫(২)ক ধারায় ব্যবসায়ী শহীদুল ইসলামকে ১০ হাজার ও নিতাই পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, মেরিন ফিসারিজ অফিসার আসারুল ইসলাম, ফিল্ড অফিসার রমিজ উদ্দিন, জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল, জাতপুর বাজার কমিটির সর্বাধিনায়ক ইমরান সরদার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com