শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় মানবাধিকার সুরক্ষা কমিটির সভা

তালা প্রতিনিধি: তালায় নারী-কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে যৌথ পদক্ষেপ গ্রহণ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে সোমবার (২৩ জুন) দুুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটি ও কর্তৃপক্ষের সাথে যৌথ পদক্ষেপ গ্রহণ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কুমার রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস প্রমুখ।
সভায় সিএসও এর সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সিএসও সদস্য জুলফিকার রায়হান, ছায়া বিশ্বাস, পলাশ দাস, সাগর দাস, দীপ্তি দাস, আনন্দ দাস, এরিয়া সমন্বয়কারী রেহানার পারভিন প্রমুখ বক্তব্য্ রাখেন। এসময়- বাল্যবিবাহ প্রবণতা হ্রাস, সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা জোরদার, জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাসন ব্যবস্থব, খাল খনন, খালের অবৈধ দখলমুক্ত করা, মাদকাসক্ত নিরসন, কিশোর কিশোরীদের মোবাইল আসক্তি বন্ধ করা, অনলাইন জুয়া প্রতিরোধ, নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ সামাজিক সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানে যৌথ উদ্যোগ পরিকল্পনা গৃহীত হয়।
এরআগে একই বিষয়গুলো নিয়ে উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা রোববার (২২ জুন) সকালে সংগঠনের সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে এবং রিইব হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ, মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান ও মিজানুর রহমান, আফজাল হোসেন, ছায়া বিশ্বাস, চন্দ্রশেখর দাস, চায়না রানী দাস, নারায়ণ রায়, হোসনে আরা খাতুন, কবরি সরকার ও কাকলি দাস প্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com