বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালা প্রতিনিধি: তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটার লগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন- প্রকল্পের আওতায় এবং টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) কর্মসূচীর বাস্তবায়নে মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।
সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র এবং মিল এন্ড ডকুমেন্টেশন অফিসার কানিজ ফাতেমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com