শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় মৎস্যজীবী দল নেতাকে পিটিয়ে জখম

তালা প্রতিনিধি: দোকান ও দোকানের জমি সংক্রান্ত বিরোধে তালার জালালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি রাহুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাকে আহত করে। এসময় ছেলেকে উদ্ধারে এগিয়ে আসায় পিতা মো. রফিকুল ইসলামকেও পেটানো হয়। ঘটনায় গুরুতর আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা শ্রীমন্তকাটি গ্রামের মো. রফিকুল ইসলাম মোড়ল’র ছেলে মো. রাহুল ইসলাম জানান, শ্রীমন্তকাটি বাজারে তাদের মালিকানাধিন ২টি দোকান অবৈধভাবে একই গ্রামের সাইফুল ইসলাম গং দীর্ঘদিন ধরে জোর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ চাচা সাইফুল ইসলাম ও শরিফুল ইসলামের নেতৃত্বে দূর্বৃত্তরা দোকান ঘর দুটি জোর দখল করতে আসে। এসময় বাঁধা দিলে শরিফুল ইসলাম’র নির্দেশে সাইফুল ইসলাম ও তার স্ত্রী তানিয়া বেগম লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ পিতা রফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত পিতা ও ছেলেকে এদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com