রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় শত বছরের সরকারি কবর স্থান অবহেলায়

তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা গরু হাটখোলার সরকারি কবর স্থান অবহেলিত ময়লা স্তুপে পরিনত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সরেজমিনে গিয়ে দেখা যায় কবর স্থানটি এলাকার মানুষ ডাস্টবিনে পরিনত করেছে। এলাকার স্থানীয় আমিরুল, মুক্তার আলী সানা, আহমাদুজ্জামান ডব্লু, শেখ জবেদ আলী বলেন, শত বছরের কবর স্থানটি অবহেলিত ভাবে পড়ে আছে। এখানে দেখার কেউ নেই। এই অঞ্চলের ভাসমান মানুষের মৃত্যু হলে তাদের শেষ ঠিকানা এই সরকারি কবরস্থানে। এই কবরস্থানের চারিপাশে পাঁচিল ভেঙে গেছে। কবরস্থানের বাহির থেকে ময়লা আবর্জনা ফেলছে। কবরস্থানের পাশে কসাইখানায় আব্দুল্লাহ, মনজুরুল, রফু সহ কসাই ব্যবসায়ীরা পশু জবাই করছে প্রতিদিন। এরই কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশে টিকে থাকতে পারছে না সাধারণ লোকজন। এ বিষয়ে ৩ নম্বর সরুলিয়া ইউ পি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি শেখ মাসুদ রানা সাংবাদিকদের সাক্ষাতে বলেন, আমি একাধিকবার কসাইদারদের নিষেধ করেছি কিন্তু তারা আমার কথা শোনে না। স্থানীয় জনগণ ও চেয়ারম্যান বলেন এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com