শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৮ম বার্ষিক সাধারণ সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে (শনিবার) সকালে তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম। তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন মিত্রের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান, সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান, তালা অফিসের উপজেলা ব্যবস্থাপক মোঃ রেজোয়ান হোসেন প্রমুখ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক ওবায়দুর রহমান, প্রভাষক স্বন্দীপ ঘোষ, প্রধান শিক্ষক সূর্য্য পাল, মোঃ ইমদাদুল হক প্রমুখ।  দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com