রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: তালায় উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধনদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা ও ফোকাল পার্সন (আরএমটিপি) কৃষিবিদ নয়ন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক শেখ পারভেজ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন, ফুলবাড়ি শাখা ব্যবস্থাপক গোলাম রব্বানী রাজিব প্রমুখ।
সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভেল্যু চেইন উপপ্রকল্পধীন মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কৃষকরা তাদের উৎপাদিত বারি সরিষা-১৪ এর ফলন, সমস্যা ও সম্ভবনা সম্পর্কে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com