বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা 

তালা প্রতিনিধি: নারী-কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে সোমবার (১৭ নভেম্বর) সকালে তালা গণ-গ্রন্থাগার হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে সভায় রিইব’র হোপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোল্লা আছলাম হোসেন সভার গুরুত্ব এবং কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান ও মিজানুর রহমান, আফজাল হোসেন, ছায়া বিশ্বাস, চায়না রানী দাস, নারায়ণ রায়, হোসনে আরা খাতুন, রীতা বিশ্বাস, কবরি সরকার ও কাকলি দাস প্রমূখ।
এসময়- বাল্যবিবাহ প্রতিরোধ, বর্ণ-বৈষম্য প্রতিরোধ এবং সরকারি সেবা প্রাপ্তিতে দলিত নারীদের অগ্রাধিকার প্রাপ্তির উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com