শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালার কৃষ্ণনগরে জমি বিরোধে কৃষকের ফসল কেটে সাবাড়!

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের প্রায় দশ শতক জমির ঝাল, ওল, বেগুন, পেপেগাছ কেটে ও বীজ ধানের চাতর নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। উক্ত ঘটনায় থানায় এজাহার দাখিলের প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়ার খাঁ জানান, ‘জমিটির মালিকানা নিয়ে তাদের সাথে মোহাম্মদ আলী খাঁর ছেলে জাকির খাঁ, আমজেদ খাঁ ও জামাতা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। গত রবিবার আমার দুই ভাইকে আদালত জেলহাজতে পাঠায়। এই সুযোগে তারা প্রায় দশ শতক জমির ঝাল, ওল, বেগুন, পেপেগাছ কেটে ও বীজ ধানের চাতর নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।’
পরিবারের অন্য সদস্যদের ভাষ্যমতে, ‘ওই দিন গভীর রাতে প্রতিপক্ষ দলবলসহ মাঠে গিয়ে সব ফসল কেটে ও উপড়ে ফেলে দেয়। বাধা দিলে হুমকি দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। একই সাথে তারা আতংকে দিনযাপন করছে বলে জানান।
এদিকে অভিযুক্ত পক্ষের আমজেদ খাঁ ও জাকির খাঁ বলেন, ‘উক্ত জমিটি আমাদের পূর্বপুরুষদের। তারা আইন না মেনে প্রাপ্য ২৪ শতকের পরিবর্তে ৬৩ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছে।”
এ বিষয়ে ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েকবছর ধরে জমি নিয়ে দুই পরিবারে দ্বন্দ্ব চলছে। তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে দুই পরিবার স্থানী ভাবে বসাবসি করলে সমাধান সম্ভব। তবে ফসলের ক্ষতির কথা তার জানা ছিল না। তবে সেখানে গ্রামপুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com