শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালার খেশরায় ম্যাপ’র জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিষয়ে সভা

তালা প্রতিনিধি: জলাবায়ু এবং দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক সভা বুধবার (২৫ জুন) সকালে তালার খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়ন মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর উদ্যোগে, অ্যাওসেড’র বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের অধিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু। সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও করনীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাশ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব এস. এম. রুবায়েত হোসেন, ইউপি সদস্য শামসুল হুদা, মো. সিদ্দিকুর রহমান, ইন্দ্র্রজিৎ বৈরাগী, মো. বিল্লাল হোসাইন, মনোতোষ কুমার দাস, গীতা রানী মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুক্তা পারভীন, সংগঠনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সেক্রেটারি জুলেখা পারভীন শিখা, সদস্য বরুন কুমার সানা, বিল্লাল হোসেন, আবু সাইদ লাবলু ও আয়েশা খাতুন প্রমুখ।
এসময় জলবায়ু পরিবর্তনজনিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগসমূহ, কৃষিখাতে ক্ষতি, জলাবদ্ধতা, ইউনিয়ন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদান, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি নিরুপন করা এবং তার সমাধানে করনীয় বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com