বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালার খেশরা ইউপি চেয়ারম্যান লাল্টু গ্রেফতার

বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালার খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন। তালা থানা পুলিশ রোববার (৮ ডিসেম্বর) বিকালে তাঁকে গ্রেফতার করেন। তবে, কি কারনে তিনি গ্রেফতার হয়েছেন তা এ রিপোর্ট লেখাকালিন সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সুত্রে জানাগেছে, উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু রোববার বিকালে নিজ ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় তালা থানার একদল পুলিশ সেখান থেকে চেয়ারম্যান লাল্টুকে থানায় নিয়ে আসেন।
এব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি।
কামরুল ইসলাম লাল্টু এবং তাঁর পরিবার আওয়ামীলীগের একনিষ্ঠ সমর্থক। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে বিএনপি-জামায়াত ও আওয়ামীলীগের একাংশের ভোটারদের সমর্থন নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন। আওয়ামীলীগের রাজনীতির সাথে তিনি এবং তাঁর পরিবার জড়িত থাকায় তিনি আটক হতে পারেন বলে পরিবারের সদস্যরা মনে করছেন।
এবিষয়ে চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, আমি দীর্ঘ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করছিনা। ইতোপূর্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও বহু আগে সেখান থেকে পদত্যাগ করি এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পর্ক সম্পূর্ন বিচ্ছিন্ন করেছি। আজ কিকারনে আটক হয়েছি তা এখনও জানিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com