শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালার গোপালপুর খালে নেটা-পাটা উচ্ছেদে অভিযান

তালা প্রতিনিধি: জাতীয মৎস্য সপ্তাহ-২৫ পালনের দ্বিতীয় দিনে তালার গোপালপুর খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারনে অভিযান পরিচালনা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৯ আগষ্ট) এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র তালা উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম জানান, জলাবদ্ধতা নিরসন এবং দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার তালা উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা ও এর আশেপাশের খালসহ গোপালপুর খালে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রায় ২০টি স্থায়ী অবৈধ নেটা-পাটার স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসাথে অভিযান চলাকালে পাওয়া ১০টি চায়না দুয়ারি জাল, একটি বেহুন্দি জাল, বিভিন্ন প্রকার মাছ ধরার অবৈধ সরঞ্জাম ও নেট পাটা উদ্ধার করে পরে তাসব স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিসার বলেন, দীর্ঘদিন ধরে এসব খাল ও জলাশয়ে অবৈধ স্থাপনা তৈরি করায় জলপ্রবাহের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। একইসঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হচ্ছিল। এতে প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে। একারনে, অভিযান শেষে স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়- জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার সহ্য করা হবে না। খালগুলো যেন অবাধে প্রবাহিত হয় এবং দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত হয় সেজন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com