বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালার পরিবেশ কর্মী শফিকুল ইসলাম’র থাইল্যান্ড যাত্রা

তালা প্রতিনিধি: ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ (আইসিএসডবিøউ) উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ১ সপ্তাহের জন্য থাইল্যান্ড যাচ্ছেন তালার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপালী পরিচালক শফিকুল ইসলাম। সুশীল প্রকল্পের আওতায় সাতক্ষীরা সমতা ফোরাম (সিএসও হাব) এর পক্ষ হতে আগামী ৩১ অক্টোবর বিকালে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে।
উল্লেখ্য, ভূমিজ ফাউন্ডেশন’র বাস্তবায়নে, একশনএইড’র সহযোগিতায় সুশীল প্রকল্প সাতক্ষীরা জেলার ১৩টি সিভিল সোসাইটি সংস্থা নিয়ে কাজ করে। এই ১৩টি সংস্থার সমন্বয়ে গঠিত হাব’র সাধারণ সম্পাদক হিসেবে রুপালী পরিচালক শফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ হলো বিশ্বব্যাপী নাগরিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ, যা আগামী ১-৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত থাইল্যান্ডেনর ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই সমাবেরেশর মূল আয়োজক হলো সিভিকাস গেøাবাল সিভিল সোসাইটি অ্যালায়েন্স এবং এশিয়া ডেমোক্রেসি নেটওয়ার্ক। ২০২৫ সালের এই সম্মেলনের মূল বিষয় হলো- জনগণের কর্মকান্ড উদযাপন : আজকের বিশ্বের জন্য গণতন্ত্র, অধিকার এবং অন্তর্ভুক্তির পুনর্গঠন।
উল্লেখ্য, রুপালী পরিচালক শফিকুল ইসলাম একাধারে তালা নাগরিক কমিটির সাধারন সম্পাদক, তালা উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা এবং জলবায়ু ও পরিবেশ কর্মী। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। শফিকুল ইসলাম সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com