বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন

সভাপতি অচিন্ত্য সাহা, সম্পাদক জাহিদুর রহমান

তালা প্রতিনিধি:

সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অচিন্ত্য সাহাকে সভাপতি এবং শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমানকে সাধারন সম্পাদক মনোনিত করে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২৬ নভেম্বর ২৫ তারিখে দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যলয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত পত্র সূত্রে এই তথ্য জানা গেছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে উন্নয়ন কর্মী গুলশান আরা এবং সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হানকে সহ-সভাপতি মনোনিত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে যথাক্রমে ব্যবসায়ী নয়ন কুমার ভদ্র, শিক্ষক রহিমা খাতুন, উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবক এস.এম. নাহিদ হাসান, শিক্ষক নাজনীন আক্তার কেয়া এবং পরিবেশ কর্মী রাশেদ বিশ্বাসকে মনোনিত হয়েছেন।
৩ বছর মেয়াদী এই কমিটি তালা উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুনীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে সূত্রে জানানো হয়।
এদিকে, নব-গঠিত তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কমিটির সভাপতি অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক গাজী জাহিদুর রহমান’র পরিচালনায় সভায় সহ-সভাপতি বি.এম. জুলফিকার রায়হান, সদস্য নাহিদ হাসান ও রাশেদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস পালন সহ কমিটির করনীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং যথাযথ ভাবে দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com