শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালা উপজেলা নাগরিকক ফোরামের কমিটি গঠন

তালা প্রতিনিধি: বৈষম্য দূরীকরণ, নাগরিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে অন্ত্যজ নেত্রী সোমা সরকারকে সভাপতি এবং স্বরস্বতী দাশকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা নাগরিক ফোরাম’র কমিটি গঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আমরাই পারি ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এউপলক্ষ্যে এক সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংংস্থার হলরুমে সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস।
সভায়- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সমাজ কর্মী ভবতোষ মন্ডল, দলিত নেত্রী স্বরস্বতী দাস, শাহানাজ পারভীন, রত্না দাস, ছায়া বিশ^াস, পিন্টু ঘোষ, সাবিত্রী সরকার, ইকবল হোসেন, দেবব্রত দাস ও অঞ্জলী দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে কমিউনিটি প্রতিনিধিদের সমর্থনে সোমা সরকারকে সভাপতি, স্বরস্বতী দাসকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা নাগরিক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com