রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালা ও পাটকেলঘাটা বাজার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন ক্রয়

তালা প্রতিনিধি: সরকারের ২ লক্ষ টাকা ব্যয়ে তালা উপশহর ও পাটকেলঘাটা বাজারের পরিস্কার-পরিচ্ছন্নত নিশ্চিত করার লক্ষ্যে ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নত মানের প্লাস্টিকের বিভিন্ন সাইজের ডাস্টবিন ক্রয় করা হয়। বুধবার (৫ মার্চ) ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রয়কৃত ডাস্টবিনগুলো তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র নিকট হস্তান্তর করা হয়।
এবিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল এর আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা সদর ও পাটকেলঘাটা বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন সরবরাহ করা হয়েছে। উপজেলার ২টি এলাকার মানুষ যাতে গৃহস্থলীর আবর্জনা যত্রতত্র ফেলে পরিবেশকে নোংরা না করে সেজন্য উপজেলা পরিষদ থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ডাস্টবিন ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। প্লাস্টিকের এই ডাস্টবিনগুলো তালা ও পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ন স্থানগুলোতে স্থাপন করে নিয়োমিত তা পরিস্কার রাখা হবে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র নিকট ডাস্টবিনগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার ও সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান রাসেল এন্টারপ্রাইজ এর মালিক, স্থানীয় সাংবাদিক, ঠিাকাদার ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com