শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালা কপোতাক্ষ যুব পানি কমিটির শেয়ারিং ওয়ার্কশপ

তালা প্রতিনিধি: তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে কপোতাক্ষ যুব পানি কমিটির শেয়ারিং ওয়ার্কশপ মঙ্গলবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কপোতাক্ষ যুব পানি কমিটির সভাপতি মনিরা সুলতানা। কপোতাক্ষ যুব পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ হৃদয় হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উত্তরণের এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানাজার মঈনুল হাসান সোহান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা গাজী শহিদুল্লাহ, গোলদার আশরাফুল হক, মোঃ আফজাল হোসেন, যুব পানি কমিটির সদস্য রাজু হোসেন, আবুল কালাম, দীপা দাস, সোহান শেখ, রাকিব হোসেন, সাইফুল্লাহ, সজীব হোসেন, আরাফাত গাজী, সাইদুর শেখ, আমিনুর রহমান, উত্তরণের ফিল্ড অফিসার ইমরুল কবির ইউসুফ আলী প্রমুখ। সভা শেষে তালা কপোতাক্ষ যুব পানি কমিটির পক্ষ থেকে উপজেলার বাগের বিল থেকে গোপালপুর স্লুইস গেট পর্যন্ত খালের পানি নিষ্কাশনের উপযোগী করা এবং নেটপাটা অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com