বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
তালা প্রতিনিধি
দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনি আর নেই। (শনিবার ২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন- তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ণ মজুমদার, সদস্য মীর জাকির হোসেন, ইন্দ্রজীৎ দাস বাপ্পী, জুলফিকার রায়হান, গোলাম মোস্তফা, প্রভাষক এস.আর. আওয়াল, জয়দেব চক্রবর্তী, মিজানুর রহমান, বাবলুর রহমান, রফিকুল ইসলাম, মো. বায়জীত হোসেন, শাহিনুর রহমান, ফারুক সাগর, গোলাম রাব্বানী, শেখ সিদ্দিক, আরিফ বিল্লাহ, রিপন হুসেইন, বাহারুল ইসলাম, রেশমা খাতুন ও শেখ বাবলুর রহমান প্রমুখ।
বিবৃতিদাতারা মরহুম সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।