শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সোহাগ সভাপতি, নাইম সম্পাদক

বি. এম. জুলফিকার রায়হান, তালা
সোহাগ হোসেন সাগরকে সভাপতি এবং নাইম রিয়াদকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তালা সরকারি কলেজ শাখার কমিটি ঘোষনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ১৭ জুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা করেন।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে যে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে তার সিনিয়র সহ-সভাপতি হিসেবে রাশিদুর জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রাব্বি আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খালিদ হাসান ইমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আছরাফুর রহমান মনোনিত করা হয়েছে। একই প্রেস বিজ্ঞপ্তিতে তালার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে অনামিকা পারভেজ, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ফাহিমা আক্তার বন্যা, সাধারন সম্পাদক হিসেবে ইতি আক্তার মিম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে তানিয়া রুপা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তামিমা বিশ^াসকে মনোনিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com