বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তিশা-তৌসিফের বিচ্ছেদের গল্প

বিনোদন ডেস্ক:

গল্পটা দুই মেরুর দু’জন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়া দেখা যাবে এতে। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা তৌসিফ মাহবুব।

যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দুজনকে নিয়ে ‘ফ্যামিলি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

নির্মাতা জানান, নাটকে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দুজনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিংয়ে আলাদা থাকেন। দুজনের মধ্যে কোনও পরিচয় নেই।

তবে নানা ঘটনার মধ্য দিয়ে একসময় দু’জনের মাঝে পরিচয়ের সৃষ্টি। যা সময়ের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় গভীরে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com