বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দুর্যোগ প্রশমনে উত্তরণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তালা প্রতিনিধি: বেসরকারি সংস্থা উত্তরণের বাস্তবায়নে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশনের অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় রূপসা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া সিদ্দিকা, ডিপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক কর্মকর্তা, খুলনা এবং আব্দুল মমিন, টিইএসও, খুলনা। অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন বিদ্যালয়টির শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, মোছাম্মাত নাইমা জাহান, কুমারেশ চন্দ্র ও সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের জাহিদ হাসান ও মনিরুল ইসলাম।
এদিকে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাঙ্কন এবং পোস্টার জলবায়ু সংক্রান্ত দলগত কাজের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com