শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় অবৈধভাবে বালু কাটায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মনিরুল ঐ এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।