শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় আগুনে পুড়ে যাওয়া পরিবারে পাশে উপজেলা নির্বাহী অফিসার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে যাওয়া পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান। বুধবার (১৯ ফেব্রুয়ারী) ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তিনি। গত ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) রাতে কোমরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে আনারুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। এতে বসতবাড়ি ও গোয়ালে থাকা ২টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছায় হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। এই অসহায় পরিবারটির কথা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান, অসহায় পরিবারটির কথা জানতে পেরে তাৎক্ষনিক ভাবে তাদের পরিবারে নগদ অর্থ, খাদ্য সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবানদের এসব অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি। এদিকে এসব সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ। এরআগে ওই অসহায় পরিবারে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com