শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: “রক্ত করিব দান, বাঁচাব শত প্রাণ” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার নুর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের শিক্ষক মো. আবু তালেব, ইউপি সদস্য ডাক্তার মো. নজরুল ইসলাম, মানহা হাসপাতালের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের সদস্য জাহিদ হাসান মাসুম, সাগর মোল্লা, আবুল হাসান, রাহান বাবু, রেহানা পারভীন, ইরানি আক্তার, মহিবুল্লাহ, আবু রায়হান, মিলন হোসেন, সজিব হোসেন প্রমুখ। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মানহা হাসপাতাল। মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা, ওজন ও প্রেশার মাপা সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে দেড় শতাধিক লোক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com