মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

 

দেবহাটা প্রতিনিধি: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষাৎ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে আলোচনা সভা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগীতায় এ দিবস পালিত হয়। দেবহাটা ফায়ার স্টেশনের লিডার ইউনুস আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করা হয়। এছাড়া আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শরীফ নেওয়াজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকাত ওসমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর,কে বাপ্পা, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com