রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় ইউনিয়ন জামায়াতের আমীরগণের শপথ গ্রহণ

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার ৪ ইউনিয়ন জামায়াতের আমীরগণের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত আমীরগণের শপথ বাক্য পাঠ করান উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
নির্বাচিতরা হলেন, ১নং কুলিয়া ইউনিয়ন মাওলানা আব্দুল গফফার, ২নং পারুলিয়া ইউনিয়ন সোহরাব হোসেন, ৩নং সখিপুর ইউনিয়ন ইয়াকুব আলী সরদার, ৫নং দেবহাটা সদর ইউনিয়ন আবুল হোসেন।
এ শপথ অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলাইমান হোসেন, আব্দুর গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর,কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা সামছুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য নুর মোহাম্মদ সরদার, সোলাইমান নদভী,ফিরোজ আলম,মাওলানা আবু ইউসুফ, মাছুম খান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com