বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন

স্টাফ রিপোর্টার: দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দেবহাটা উপজেলার পারুলিয়া জেলিয়া পাড়া ফুটবল মাঠে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিল্লাহ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, উত্তরা দাশ প্রমুখ।
উল্লেখ্য যে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে যাচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com