শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ১১ তম ব্যাচ টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন যুব ও যুব নারী অংশ গ্রহন করে। এদিকে প্রশিক্ষণের শেষ দিন শিক্ষার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে সনদ ও ভাতার টাকা তুলে দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেত তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।