রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর ২ দিনব্যাপী প্রশিক্ষন

দেবহাটা প্রতিনিধি: যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্যকে নিয়ে দেবহাটায় মা ও শিশু সহায়তা কর্মসূচিতে, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর ২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। কর্মশালার প্রথম দিনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ মঈনুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আসমা বিনতে খায়ের। এছাড়া সঞ্চালক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। প্রশিক্ষণটি বুধবার ১১ ডিসেম্বর সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com