বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় চেয়ারম্যানের ছেলের বাসা থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, আটক-২

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটার কুলিয়ার সাবেক চেয়ারম্যানের ছেলের বাড়ি থেকে থেকে বিপুল পরিমান মাদক, অস্ত্র সহ আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন, দেবহাটার কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা কামনুর গাজী।

থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য আছে এমন গোপন খবর পেয়ে সোমবার রাত ৯টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। এসময় সাবেক চেয়ারম্যানের ছেলে শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করা হয়। পরে শাওনের বাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, মদের বোতল, নগদ টাকা , ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ( ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃতদের কাছ থেকে ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট -০২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট, আধার কার্ড- ০১টি, অ্যান্ড্রয়েড ফোন- ০৫ টি, বাটন ফোন- ০১ টি, বৈদেশিক মুদ্রা মালদিব -১০ রুপাইয়া, ইন্ডিয়ান- ৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, বাংলাদেশী নগদ টাকা ১২৯০০০ টাকা, রান দা-১টি, কাটারি-০১টি, চাইনিজ কুড়াল- ০১টি, চাকু-০৩টি, মদের বোতল ০৫টি, সিম কার্ড ০৮টি ও একটি পাসপোর্ট ০১টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (১৭জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com