সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে র‌্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপরেটিভ সোসাইটির সাধারন সম্পাদক শরৎ চন্দ্র ঘোষ, অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম।
এসময় শ্রেষ্ঠ সমবায় সমিতি কুলিয়া পূর্বপাড়া সমবায় সেচ ও কৃষি খামার সমিতি, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী জনপ্রিয় বহুমখি সমবায় সমিতি, চাঁদপুর বহুমখি সমবায় সমিতি, দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপরেটিভ সোসাইটি, অনিক ব্যবসায়ী সমবায় সমিতি, নতুন দিন পারুলিয়া ব্যবসায়ী সমবায় সমিতি, বুশরা পারুলিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com