বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় জামায়াতের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেবহাটার পারুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

পারুলিয়া গরুহাট মাঠে এ খেলায় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম মিলন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, যুব ইউনিয়ন টিমের আয়ুব হুসাইন, রায়হান মাহমুদ, ইয়াকুুব আলী, নাজমুল হাসান রাজা প্রমুখ।
উক্ত খেলায় পারুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৬নং ওয়ার্ড একাদশ ফাইনালে অংশ নেয়। ফাইনাল খেলায় ৩নং ওয়ার্ড ১-০ গোলে ৬নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যানঅফ দ্যা টুর্নামেন্ট হন ৩নং ওয়ার্ডের গোলরক্ষক মহিউদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com