শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক (এম এন্ড ই) ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন খুলনা জোনাল বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন সহ এলাকার ত্রিশ জন মৎস্য চাষী। এসময় উপজেলার চ্যাংমারী ও আটশতবিঘা খাল খননে সুবিধাভোগীরা তাদের সুফল নিয়ে আলোচনা করেন। সেই সাথে মৎস্য চাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উল্লেখ্য যে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে চ্যাংমারী তিন কিলোমিটার ও আটশতবিঘা খাল ৫২ শত মিটার খনন করা হয়। এই খাল খননের ফলে স্থানীয় মৎস্য চাষে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে মৃত খালগুলোতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়েছে। সেই সাথে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com