শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন মিম (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে স্থানীয়রা আটক করেছে পুলিশে দেয়। মারিয়া আফরিন মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহত শিশুর পরিবার অত্যান্ত গরীব হওয়ায় এবং তাদের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে। একই সাথে ট্রলি চালক সমিতির পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানতে পেরেছি। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এসময় ইটবহন করা একটি ট্রলি স্কুলের সামনে তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ট্রলি চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের সাথে কথা বললে তারা ময়না তদন্ত না করার জন্য লিখিত দেয়। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শিক্ষার্থী নিহত কেন্দ্র করে বিদ্যালয়ের কর্মসূচি বন্ধ ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com