শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় দৈনিক প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: দেবহাটা দৈনিক প্রজন্ম একাত্তরের ১০বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেবহাটা অফিসের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে দৈনিক প্রজন্ম একাত্তরের দেবহাটা প্রতিনিধি এসএম নাসির উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক এমএ মামুন, জামায়াতের উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, দৈনিক জবাবদিহির ইব্রাহিম হোসেন, দৈনিক যশোর বার্তার সোহাগ রানা ফেরদৌস, তরুন উদ্যোক্তা সামছুজ্জামান রুবেল, ব্যবসায়ী ফারুক হোসেন, সাকিল আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক প্রজন্ম একাত্তর প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষির উন্নয়ন সাফল্য ও সম্ভাবনাকেও সুনিপুণভাবে প্রতিনিয়ত তুলে ধরছে। আমাদের বিশ্বাস দৈনিক প্রজন্ম একাত্তর’ পত্রিকাটি অতীতের মতোই আগামীতেও সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধেও সুনাম বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com