রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মঙ্গলবার বিকালে পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ বিতরণের উদ্বোধন করা হয়। এতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। সুশীলন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পারুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সুশীলন উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরসীপ অফিসার হিরো গাইন। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক ও ভিডিসির সভাপতি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হালদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, নবাব আলী, হাসিনা খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা, জেসিডিও মমতাজ জাহান, আকরাম হোসেন সহ সুবিধাভোগীগন। উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার নিবন্ধিত ও কমিউনিটির ৪৭৮০ জন শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন শিশু রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com