রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সুশীলগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরন করেন। রবিবার সকাল ১০ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন দেবহাটা থানার এসআই গিয়াসউদ্দিনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। এসময় বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা হবিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা আকবর আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ যোহর জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com