রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরাম’র মাসিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভিলেজ ডক্টরস ফোরাম’র কার্যালয়ে এ মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ মাসিক সম্মেলনে ভিলেজ ডক্টরস ফোরাম’র উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: আলমগীর হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও ভিডিএফ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভিডিএফ’র উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, ভিডিএফ’র উপদেষ্টা মাওলানা সামছুল আরেফিন, ভিডিএফ’র সহ-সভাপতি ডা: আ: আজিজ, বায়তুলমাল সম্পাদক ডা: আবু হাসান, প্রচার সম্পাদক ডা: তাসনিম আলম, অফিস সম্পাদক শেখ রেজওয়ান আলী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। বক্তরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি স্বাস্থ্যসমৃদ্ধ জাতি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন। একজন ডাক্তারের যেমন মানুষ সেবার প্রয়োজন তেমনি ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষ যতটা দাওয়াতী কাজ করতে না পারে তার থেকে দ্বিগুন পারে একজন গ্রাম ডাক্তার। এজন্য সমাজে গ্রাম ডাক্তারের বা পল্লী চিকিৎসকদের ভুমিকা অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com